ট্রাম্প এবার আগাম বিজয় ঘোষণা করলে যে ব্যবস্থা ডেমোক্র্যাটদের

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

২০২০ সালে ভোটের দিন সকালে নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করে উত্তেজনা তৈরি করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অতীত অভিজ্ঞতা মাথায় নিয়ে এবার আগাম সতর্কবার্তা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। 

কমলা হ্যারিসের প্রচার শিবির ও দলের নেতারা রয়টার্সকে জানিয়েছেন, ২০২০ সালের মতো ট্রাম্প যদি নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

ট্রাম্প চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনের দিন জয় ঘোষণা করতে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি। কিন্তু তার বক্তব্যের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবি আসতে পারে। তাই, চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় অপেক্ষা করা দরকার।

মার্কিন নির্বাচনে বিজয়ীদের নাম সাধারণত দেশটির প্রধান গণমাধ্যমেই ঘোষণা করা হয়। গণমাধ্যমগুলো নির্বাচনি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া ভোট গণনা বিশ্লেষণ করে। যদিও প্রার্থীরা কখনও কখনও ফলাফল আসার আগেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন।

বুধবার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কমলা হ্যারিস, “তিনি (ট্রাম্প) যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে দুঃখজনক হলেও আমরা তাকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমরা যদি কোনোভাবে জানতে পারি, তিনি আসলেই সংবাদমাধ্যমকে প্রভাবিত করছেন, তাহলে আমরা এর কড়া জবাব দিতে প্রস্তুত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত