ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রুবেন আমোরিমের সম্পর্ক ফুটবলের দুনিয়ায় এক অদ্ভুত মেলবন্ধন। যদিও তারা ক্লাব পর্যায়ে কখনো একসাথে খেলেননি, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তাদের মাঝে এক ধরনের পারস্পরিক সম্মানবোধ গড়ে উঠেছিল। তবে রোনালদোকে স্পোর্টিং লিসবনে নেয়ার কথা উঠলেও পর্তুগিজ ক্লাবের কোচ আমোরিম তাতে আগ্রহ দেখাননি। এমনকি রোনালদো দলে ফিরলে তিনি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে ইঙ্গিত দেন।
অনেকেই আমোরিমের ওল্ডট্র্যাফোর্ডে কোচ হয়ে আসায় ম্যানইউয়ের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদোকে আবার দেখার আশা করছেন। ম্যানচেস্টার সঙ্গে স্পোর্তিংয়ের খেলোয়াড় আনার ইতিহাসও আবার আশান্বিত করেছে। কিন্তু এটা যে হবে না তা বলেই দেয়া যায়।
এরিক টেন হাগ ২০২২ এ ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসার পর রোনালদোর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে পর্তুগিজ সুপার স্টার তার প্রিয় ক্লাব ছেড়ে দেন। এরপর কোনো ইউরোপীয় ক্লাব তাকে নিতে আর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে রোনালদো চলে যান নতুন ঠিকানা, সৌদি আরবের আল নাসরে।
সেই সময়ে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস তার জন্য বিভিন্ন ক্লাব খুঁজছিলেন। প্রস্তাব উঠেছিল তার পুরনো ক্লাব, পর্তুগালের স্পোর্টিং সিপিতে ফেরার। রোনালদোর এক সময়ের জাতীয় দল সতীর্থ আমোরিম তখন খেলা ছেড়ে দিয়ে সিপির কোচ। কিন্তু আমোরিম তখন রোনালদোকে নেয়ার ব্যাপারে আগ্রহণ দেখায়নি। এমনকি, রোনালদো দলে ফিরলে আমোরিম সিপি ছেড়ে দেয়ারও হুমকি দিয়েছিলেন।
বয়সে আমোরিমের চেয়ে ৯ মাসের বড় রোনালদো। ক্লাব পর্যায়ে এক সাথে খেলা হয়নি। তবে ২০১০-২০১৪ পর্যন্ত আমোরিম জাতীয় দলে খেলার সময়ে রোনালদোর সঙ্গে সখ্যত গড়ে ওঠে তার। এ সময় রোনালদো তাকে "কবি" বলে ডাকতেন। মিডিয়া ও খেলোয়াড়দের সঙ্গে আমোরিমের কথা বলের ধরণের মুগ্ধ হয়ে এই উপাধি দিয়েছিলেন রোনালদো।
আমোরিমকে নিয়ে গত ২১ বছরে পর্তুগালের নামি ক্লাব স্পোর্তিংয়ের পেছনে ম্যানইউর খরচ ১৪২.১ মিলিয়ন ইউরো। শুরুটা সেই রোনালদোকে দিয়ে। তরুণ রোনালদোকে মাত্র ১৯ মিলিয়ন ইউরোয় কিনেছিল ম্যানইউ। বাকিটা ইতিহাস। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানইউর তিনটা প্রিমিয়ার লিগ জয়ে নায়ক ছিলেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে তাদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগও। এরপর ম্যানইউ ছেড়ে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে।
রোনালদোর পর স্পোর্তিং থেকে মার্কাস রোহোকে ২০ মিলিয়ন ইউরো, ন্যানিকে ২৫.৫ মিলিয়ন ইউরো আর ব্রনো ফের্নান্দেসকে কিনেছে ৬৫ মিলিয়ন ইউরোয়। ব্রুনো ফার্নান্দেজ এখন ম্যানইউর অধিনায়ক। আর আমোরিম তাদের কোচ। এই দুজনের হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঐতিহ্যবাহি ক্লাবটির।
কুমড়ার নৌকায় ৭৩ কিমি ভ্রমণ করে রেকর্ড
মেসির নাম শুনে এবার রেগে গেলেন না রোনালদো