ছুটিতে স্বাস্থ্যকর্মী, ইউটিউব দেখে ইসিজি করলেন ওয়ার্ডবয়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

ল্যাব টেকনিশিয়ান ছুটিতে তাই ইউটিউব দেখে রোগীকে বেডে শুইয়ে ইসিজি শুরু করলেন ওয়ার্ডবয় । এমনই এক ঘটনা ঘটেছে ভারতের  রাজস্থানের এক হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনা।

ভিডিওতে দেখা যায়, একজন ওয়ার্ডবয় ইসিজি করার প্রস্তুতি নিচ্ছেন। হাতে ইসিজির প্লাগ ধরা। আরেক হাতে মোবাইলে ইউটিউব খুলে কীভাবে ইসিজি করতে হয়, তা শিখছেন।

পুরো ভিডিওতে ওয়ার্ডবয়কে মোবাইলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সেই ভিডিও দেখেই তিনি পয়েন্ট নির্ধারণ করছেন যে কোথায় ইসিজির প্লাগটি কোথায় লাগাবেন। যে রোগীর ইসিজি করা হচ্ছিল, তিনিই ভিডিওটি করেন। রোগী বারবার প্রশ্ন করলেও উত্তর দেননি ওয়ার্ডবয়। 

ভিডিওটি ব্যাপক ভাইরাল হওয়ার পরই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয় হাসপাতালের তরফ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত