'১০ উইকেট' নিয়ে পারেননি ১১ উইকেটে দান মারলেন এজাজ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

আগেই হুঙ্কারটা দিয়েছিলেন। বলেছিলেন ভারতকে এই ম্যাচ জিততে দেবেন না। যেমন কথা তেমন কাজ। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে ইতিহাস গড়ে নিজের কথা রাখলেন। কিউই স্পিনার এজাজ প্যাটেল একাই দ্বিতীয় ইনিংসে  ছয় উইকেট নিয়ে শেষ করে দিয়েছেন ভারতকে। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। 

ওয়াংখেড়েতে গতবার ইতিহাস গড়েও ম্যাচ জিততে পারেননি এজাজ প্যাটেল। ভারতের এক ইনিংসে সব কজন ব্যাটসম্যান আউট করে ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ১০ উইকেটের কীর্তি গড়েছিলেন। পরের ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। তাতেও শেষপর্যন্ত কাজ হয়নি ব্যাটসম্যানরা যথেষ্ট রান না করায়। 

এবার তুলনামূলক কম রানের ম্যাচে দুই ইনিংসে ১১ উইকেট নিয়েই ম্যাচ জিতিয়ে দিলেন এজাজ প্যাটেল। সব মিলিয়ে ওয়াংখেড়েতে তার শিকার দাড়ালো ২৫ উইকেট।  একজন বিদেশী বোলার হিসাবে ভারতের নির্দিষ্ট একটি স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার তিনি। 

ওয়াংখেড়েতে দুই ম্যাচে ২৫ উইকেট এজাজ প্যাটেলের

ওয়াংখেড়েতে তার সাফল্যের ব্যাখ্যা দিয়েছেন এজাজ ম্যাচ শেষে, 'স্পিন বোলিংটা ছন্দের বিষয়। যখন সবকিছু মিলে যায় তখন আপনি নিজের কাজে সফল হবেন। (দ্বিতীয় দিনে দুপুরের খাবারের পরে স্পেল নিয়ে) আমি সকালের সেশনেও আত্মবিশ্বাসী বোধ করেছিলাম। লাঞ্চের পরের সময়টা অনেক বেশি হয়ে গেল এবং এটা আমাকে সাহায্য করেছে। আমি চেষ্টা করেছি এটা সহজ রাখতে এবং ব্যাটারদের থেকে এগিয়ে থাকতে। (পন্তের বিরুদ্ধে তার যুদ্ধ) সে অসাধারণ ব্যাটিং করেছে এবং সে আমাদের চাপে রেখেছিল। সবকিছুর বাইরে গিয়ে চিন্তা করতে হয়েছিল এবং তার বিরুদ্ধে একটি ভিন্ন পরিকল্পনা নিয়ে আসতে হয়েছিল।’

ভারতের মাটিতে বিদেশী বোলার বেশি উইকেট
২৫          এজাজ প্যাটেল, ওয়াংখেড়ে
২২          ইয়ান বোথাম, ওয়াংখেড়ে
১৮          রিচি বেনো, ইডেন গার্ডেন
১৭          কোর্টনি ওয়ালশ, ওয়াংখেড়ে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত