অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান। মেলবোর্নে সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দিয়েই নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের যাত্রা শুরু হবে। তবে, এই ম্যাচের একাদশে কোনো স্পিনার রাখেনি পাকিস্তান।
পাকিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে খেলেছে প্রায় এক বছর আগে, গত বছর ১১ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে। সেই আসরের পর নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। পরে নানা নাটকীয়তার পর আবারও তাকে অধিনায়ক করা হয়। কিন্তু সমালোচনার মুখে ফের তিনি সরে দাঁড়ান। নেতৃত্বের ভার ওঠে রিজওয়ানের হাতে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে বাবর বাদ পড়লেও ওয়ানডে একাদশে আছেন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে সফরকারীদের ৪০ উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। তবে মেলবোর্নে প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে কোনো স্পিনার নেই। বোলিং আক্রমণে আছেন চার পেসার- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। ফখর জামানের জায়গায় ওপেনিংয়ে আছেন সাইম আইয়ুব।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, কামরান গুলাম, সালমান আগা, ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
পাকিস্তান স্পিনার না খেলালেও অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পাকে রেখেছে যথারীতি।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, স্টিভেন স্মিথ, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক ও অ্যাডাম জ্যাম্পা।
'১০ উইকেট' নিয়ে পারেননি ১১ উইকেটে দান মারলেন এজাজ