জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক এমপি সুজন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত’র জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে বিচারক রমেশ কুমার দাগা এ রায় দেন।

মামলার অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহতের ঘটনায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি এবং আওামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশ দত্ত টিটোসহ মামলার এজাহারে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন: জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, রুহিয়া থানার আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম, বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ (চিকন বাবু), সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন।

ফজলে আলম রাশেদ নামে এক ব্যক্তি আদালতে মামলা করলে পরবর্তীতে সদর থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত