সিকান্দারের শুটিং শুরু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম

প্রাণহানির অব্যাহত হুমকির মধ্যে সিকান্দার সিনেমার শুটিং করতে হায়দরাবাদে গিয়েছেন মেগাস্টার সালমান খান। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। গতকাল রবিবার ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার চাদরে ঢাকা সালমানকে এদিন বিমানবন্দরে ভক্তরা স্বাগত জানিয়েছেন।

নির্মাতারা বলছেন, এই অ্যাকশন সিনেমায় নতুন রূপে ধরা দেবেন সালমান। সিনেমার গান থেকে শুরু করে অ্যাকশন-বাজেটের ক্ষেত্রে কোনো খামতি রাখছেন না তারা। হায়দরাবাদের শুটিং শেষ হলে মুম্বাইয়ে পুরো নভেম্বর শুটিং চলবে সিকান্দারের। তারপর ইউরোপে সিনেমার বেশ কিছু গানের শুটিং হবে।

বর্তমানে হায়দরাবাদের তাজ ফলকনুমা প্রাসাদে সিকান্দারের জন্য তৈরি হয়েছে বিশাল সেট। পরিচালক এ আর মুরুগাদস এই প্রাসাদে ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং সারবেন। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত