‘রুনাকেই বিয়ে করতে চেয়েছিলাম, সাদিয়া আসায় ঝামেলা শুরু হয়’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ পিএম

এক প্রেমিককে নিয়ে দুই তরুণীর টানাটানির অবসান হয়েছে। একজন ছাড় দেওয়ায় অপর মেয়েকে অবশেষে বিয়ে করছেন ঝিনাইদহের সেই প্রেমিক শাহিন। গতকাল রবিবার রাতে প্রেমিকা রুনাকে বিয়ে করেন শাহিন। রাতে হরিণাকুন্ডু উপজেলর কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে রুনা ও শাহিনের বিবাহ হয়।

প্রেমিক শাহিন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে শাহীন ও রুনা হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে।

প্রতিবেশী ইফাজ উদ্দীন জানান, শনিবার বিকেলে পাশের গ্রামে থেকে রুনা খাতুন বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে আসে। রুনার আসার কথা শুনে সাদিয়া নামে আরেক মেয়ে সেও বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে আসে। এক শাহিনের বাড়িতে দুই মেয়ে বিয়ের দাবিতে আসায় ঝামেলার ‍সৃষ্টি হয়। পরে সাদিয়ার পরিবার শাহিন সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারা স্বেচ্ছায় চলে যায়। পরে রুনার পরিবারের সমর্থনে শাহিন-রুনার বিয়ার সিদ্ধান্ত হয়। রাতে পাশের উপজেলার কাজীর বাড়িতে তাদের বিবাহ হয়।

প্রেমিক শাহিন জানান, সে প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিল। সাদিয়া চলে আসায় ঝামেলা লাগে। পরে সাদিয়া স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যায়। এরপর রুনাকে বিয়ে করতে আর কোন বাধা ছিল না।

প্রেমিকা রুনা বলেন, আমি প্রথম থেকেই শাহিনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে ওই মেয়ে এসে ঝামেলা করলে সমস্যার দেখা দেয়। ওই মেয়ে চলে যাওযায় তাদের দুজনের বিয়ে করতে আর কোন বাধা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত