আঘাতের পর পদ্ম কেমন আছে, যা বললেন পরীমণি 

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

গুরুতর আঘাত পেয়েছিল চিত্রনায়িকা পরীমণির ছেলে পদ্ম। চোখ ফুলে বন্ধ হয়ে গিয়েছিল তার। বাসায় পরীর অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে। এরপর পরী দ্রুতই ছেলেকে হাসপাতালে নিয়ে যান। পাঁচ দিনের মাথায় সেই ছেলে মায়ের সঙ্গে সকাল সকাল মাঝ নদীতে, নৌকাবিহারে! 

শুধু নৌকাবিহার হলেও কথা ছিল, রীতিমতো খেলনা নিয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছে পদ্ম। যাদেরই দেখছে, মামা সম্বোধন করছে। দেখে শুনে এ অভিনেত্রীর দাবি— সবাই ওর মামা।

পদ্ম কীভাবে চোট পেয়ে চোখে আঘাত পেয়েছিল এই বিষয়ে পরীকে তার বাড়ির কেউ সদুত্তর দিতে পারেননি, যা অভিনেত্রী পরে সামাজিকমাধ্যমে লেখেন। তিনি যে পরিজনদের আচরণে হতাশ, সে কথাও স্পষ্ট ভাষায় লিখতে ভোলেননি। এর তিন দিন পরেই অবশ্য পদ্ম উঠে বসেছে। হাতে দুধের গ্লাস নিয়ে সাইকেলে চেপে বনবন চক্কর কেটেছে বাড়ির ভেতরেই। রবিবার সে মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছে। মা-ছেলের ভ্রমণের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

পরীর দাবি, তিনি ছেলেকে এই সম্বোধন সেখাননি। ছেলে নিজের বুদ্ধিতেই যে কোনো পুরুষকে মায়ের ভাই পাতিয়ে নিচ্ছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত