গাজীপুরের শ্রীপুরে নিজ ঘরে স্ত্রীর সাথে অন্য পুরুষকে দেখে ক্ষীপ্ত হয়ে স্বামী স্ত্রীকে কুপিয়ে আহত করেছে। এ সময় ঘরে থাকা অন্য পুরুষকেও কুপিয়েছে। এ ঘটনায় উপর্যপুরি কোপে রক্তক্ষরণ হয়ে প্রেমিকের মৃত্যু হয়। পরে সংকটাপন্ন অবস্থায় গুরুতর আহত প্রতিবেশীরা আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে পৌরশহরের চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ সময় তাদের আত্মচিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে ওই নারীর স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করছে, পরকীয়া প্রেমের জেরেই এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি বটি উদ্ধার করেছে। এ ঘটনা তদন্তে ডিবি পুলিশকেও খবর দেওয়া হয়েছে। তারাও ঘটনাস্থলে এসে নানা নমুনা সংগ্রহ করেছে।
কোপে গুরুতর আহত নারী আজিজুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত আজিজুলের বাড়ি ময়মনসিংহের বালিয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্বামী আজিজুল ও তার স্ত্রী চন্না পাড়ায় থাকতেন নিজের কেনা বাড়িতে। আজিজুল রাজমিস্ত্রীর কাজ করে।
অপর দিকে খুন হওয়া ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি স্থানীয় এসএস ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করতেন। এ দিকে আজিজুলের স্ত্রী তাসলিমাও একই কারখানায় চাকরি করতেন। সেই থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়। নিহত আশরাফুলের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালিবটতলী গ্রামে। তিনি ওই গামের আবদুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজিজুল বাসার বাহিরে থাকা অবস্থায় তার স্ত্রী প্রেমিক আশরাফুলকে ডেকে আনেন নিজের বাড়িতে। পরে একই রুমে তারা কথা বলেন। এ সময় আজিজুল বাসায় চলে আসলে তাদের ঘরের ভেতরে একত্রে পাওয়া যায়। একসময় ক্ষীপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে নিজের স্ত্রী ও তার প্রেমিক আশরাফুলকে উপর্যপুরি কুপিয়ে আহত করে। এ সময় প্রেমিক আশরাফুল ঘনাস্থলেই মারা যায়। পরে স্ত্রীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্বামী আজিজুল পালিয়ে যায়। পরে গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রির্পোট শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক ধারণা পরকীয়া প্রেমের কারণেই এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। খুনি আজিজুল পলাতক আছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে। গুরুতর আহত নারীর সাথে কথা বতে পারলে আরও বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি বটি উদ্ধার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ সংস্কার কমিশন প্রধানের বৈঠক
জানালার গ্লাস ভাঙায় বাধা, নারীকে পিটিয়ে হত্যা করল যুবক
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ হিযবুত তাহরীর সদস্য নন