শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভে মুখে গত শনিবার সন্ধ্যায় দেশ নাটক দলের আয়োজনে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে দেন প্রতিষ্ঠানটির ডিজি সৈয়দ জামিল আহমেদ। এরপর তা নিয়ে নানারকম আলোচনা চলছে। এ নিয়ে নিজের মত প্রকাশ করেছেন অভিনেতা তারিক আনাম খান। দেশ রূপান্তরকে বললেন, প্রদর্শনী বন্ধ করা ঠিক হয়নি।
সংস্কৃতি অঙ্গনে ঘটা এই ঘটনাগুলোকে ব্যক্তিগতভাবে অসুখকর বলে মনে করছেন গুণী নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। দেশ নাটক প্রদশর্নী বন্ধ করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত দিন যেটা ঘটেছে সেটা অনাকাক্সিক্ষত। নাটক প্রদর্শন নিয়ে কোনো আপত্তি ছিল না। কারণ দীর্ঘ দিন ধরে ঢাকা শহরের বাইরেও প্রদর্শিত হয়েছে। নাটকের সঙ্গে কিছু সক্রিয় সদস্য এবং নেতৃত্বও আছেন যারা ফেসবুকে সরকারবিরোধী আন্দোলনবিরোধী বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয়, তিনি ব্যক্তিগত মতামত দিয়েছেন। কোনো দলকে নিয়ে কিছু বলেননি। যাকে নিয়ে আলোচনা হচ্ছে। যদি নাট্যদলকে তার বিষয় ব্যবস্থা নেওয়ার কথা বলে চলে যেত এবং নাট্যদল যদি ব্যবস্থা না নিত, তাহলে একটা কথা ছিল।
এই অভিনেতা বলেন, নাটক প্রদর্শনী বন্ধ হওয়া আমার কাছে ভালো মনে হয়নি। শিল্পকলার মহাপরিচালক চেষ্টা করেছিলেন। সর্বশেষ কোনো রকম ঝুঁকি না নিয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন। নাটকের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া সংবাদটা একজন নাট্যকর্মী বা অভিনেতা হিসেবে আমার জন্য সুখকর নয়। নিশ্চয়ই আমার কাছে ভালো লাগবে না! চাপের মুখে নাটক প্রদর্শন বন্ধ করে দেওয়া কষ্টের বিষয়।
তিনি আরো বলেন, দেশে আইন আছে, যদি সে অন্যায় করে তাহলে তাকে আইনের হাতে তুলে দেওয়া ভালো ছিল। আমাদের মধ্যে যে বিপদে থাকেন আমরা তো সব সময় তার পাশে দাঁড়াই। তো আমরা কেন চাইব নাটক বন্ধ হয়ে যাক! আমরা একটা কথা বলি ‘শো মাস্ট গো অন’। অভিনয় করতে করতে অসুস্থ হয়ে গেলে আমরা বলি, এ অবস্থাতে শো-টা শেষ করতে হবে।
আওয়ামী লীগের আগেই ভালো ছিলাম প্রচারণায় ফারুকীর কড়া প্রতিক্রিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ সংস্কার কমিশন প্রধানের বৈঠক