ঢাকা মেডিকেল কলেজ চত্ত্বরে পড়ে ছিল নবজাতকের মরদেহ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চত্ত্বর থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে হাসপাতালের আনসার সদস্য ও পুলিশ লাশটি উদ্ধার করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগ থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তার মাঝামাঝিতে তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের পাশে নবজাতকের মৃতদেহটি পড়ে ছিল। কে বা কারা নবজাতকটির নিথর দেহ সেখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত