নিজেদের মাটিতে এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপসদের কাছে মুখ থুবড়ে পড়েছিল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। জুটেছে হোয়াইটওয়াশের লজ্জা। ২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া প্যাটেল টেস্ট খেলেছেন ২১টি। মুম্বাইয়ের সিরিজের শেষ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। তবু নিউজিল্যান্ডের এই স্পিনারকে যেন পাত্তাই দিতে চাইলেন না মোহাম্মদ কাইফ!
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে প্রকাশিত এক ভিডিওতে ভারতের সাবেক এই তারকা বলেন, ‘মিথ্যা বলছি না, আমি দিল্লিতে অনুশীলন করতে যাই, ওখানে এজাজ প্যাটেলের মতো স্পিনার প্রতিদিন দেখা যায়। এজাজ প্যাটেল ভালো বোলিং করেননি। যদি ওর পিচ ম্যাপ দেখেন, দেখবেন ও দুটি ফুলটস, দুটি শর্ট, দুটি লেংথ বোলিং করেছেন, তাতে ব্যাটসম্যানরা আউট হচ্ছেন। ৬ বলের মধ্যে ২টি বল ঠিকঠাক করছেন, তাতে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যাচ্ছেন।’
শুধু এজাজ নয়, গ্লেন ফিলিপসকেও পাত্তা দিতে চান না কাইফ, ‘গ্লেন ফিলিপস তো পার্ট টাইম স্পিনার। পার্ট টাইমারের কাছে আমরা হেরে গেছি। মানুষ বলছে, ওয়াংখেড়েতে এজাজ প্যাটেল ২২ উইকেট নিয়েছেন, তবে যদি ওর বোলিং দেখেন, ওর বল ঠিকঠাক জায়গায় পড়েওনি। দুটি বল ভালো করেছেন, তাতেই উইকেট পেয়েছেন। সিরিজের শেষ টেস্টের হার লজ্জার। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের কোনো বোলিং ছিল না।’
‘অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে টেস্ট থেকে সরে দাঁড়াবেন রোহিত’
এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার!
এক কক্ষে ৮ জন, বাথরুম একটি, নেই পুষ্টিকর খাবার!