ডিক্সভিলে মধ্যরাতের ভোটে কে জিতলেন?

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণের দিনে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচে প্রথম ভোটগ্রহণ হয়। কেন্দ্রটিতে মোট ছয়জন ভোটার ছিলেন। ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমান সংখ্যক ভোট পেয়েছেন। 

বিবিসি জানিয়েছে, এদিন মধ্যরাতের পরপর ডিক্সভিল নচে শহরে ভোটগ্রহণ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়। ভোট গণনার পর দেখা যায়, ছয়টি ভোটের মধ্যে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প তিনটি করে ভোট পেয়েছেন। এতে প্রথম নির্বাচনী ফলাফলে কমলা ও ট্রাম্প সমানে-সমানে এগিয়ে আছেন।

স্থানীয় নির্বাচনী আইন অনুযায়ী, মধ্যরাতের পরপর অঞ্চলটিতে ভোটগ্রহণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের অন্য কেন্দ্রগুলোতে কয়েক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়ে থাকে।

গতকাল সোমবার মধ্যরাতে ডিক্সভিল নচে শহরে ঐতিহ্য মেনে, জাতীয় সংগীত বাজিয়ে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ১৯৬০ সাল থেকে এই ঐতিহ্য অনুসরণ করে আসছেন।

২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ডিক্সভিল নচে শহরের বাসিন্দাদের সব ভোট পেয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোটগ্রহণের রীতি চালু হওয়ার পর থেকে শহরটির সব ভোটারের ভোট পাওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন বাইডেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত