‘ট্রাম্পই জিতছেন’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল জলহস্তী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

আবারও হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প— এমন ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জলহস্তীটির নাম মু ডেং। দেশটির চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় এই ভবিষ্যদ্বাণী করে সে, যা সোশ্যালে ঝড় তুলেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী জলহস্তীটিতে দুটি ফলের ঝুড়ি দেওয়া হয়। এর একটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নাম ছিল। এর মধ্যে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে মু ডেং।

এই ভিডিওটি যুক্তরাষ্ট্রেও ব্যাপক ঝড় তুলেছে। যদিও জলহস্তীটির কাল্পনিক দক্ষতা তেমন পরীক্ষিত নয়। কারণ বিশ্বের বিভিন্ন ঘটনায় অন্যান্য প্রাণীর ফলাফলের বিষয়ে করা ভবিষ্যদ্বাণী অনেক সময় সঠিক হতে দেখা গেছে। বিশেষ করে অক্টোপাস পলের কথা উল্লেখ করা যায়। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি অর্জন করে পল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত