মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলের হিসেবে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্যমতে, এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮২ ইলেক্টোরাল ভোট।
প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। বিবিসি।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১০ ইলেকটোরাল ভোটে। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ১১৩ ইলেকটোরাল ভোটে।
তবে প্রভাবশালী এই গণমাধ্যমটি পূর্বানুমান, সবমিলিয়ে ট্রাম্প ৩০১টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে পারেন। আর ২৩৭ ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন কমলা।
গনমাধ্যমটির মার্কিন নির্বাচনের সংক্রান্ত তথ্যের লাইভে এই পূর্বাভাস জানানো হয়েছে।
ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইং স্টেটগুলো। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সাতটিকে সুইং স্টেট হিসেবে ধরা হয়, যেগুলো ব্যাটলগ্রাউন্ড নামেও পরিচিত। সুইং স্টেটগুলো হলো– পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও অ্যারিজোনা।
বিবিসির তথ্যমতে, ইতিমধ্যে দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমস অনুসারে মিশিগানে ও উইসকনসিনে এগিয়ে ট্রাম্প, তবে অ্যারিজোনায় দুজনেই সমান ভোট পেয়েছে। অন্যান্যগুলোতে বেশ লড়াই হচ্ছে দুজনের।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই: দেবপ্রিয় ভট্টাচার্য