যুদ্ধ বন্ধ করে আমেরিকাকে শ্রেষ্ঠ করে তুলব: ট্রাম্প

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফ্লোরিডার পাম বিচে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প যুদ্ধ বন্ধ করে আমেরিকাকে শ্রেষ্ঠ করে তোলার অঙ্গীকার করেছেন।

রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকাকে সেরা বানাতে আমি সর্বশক্তি, প্রাণ দিয়ে কাজ করব এবং আমি যুদ্ধ থামাব।

‘আমরা আমাদের সমালোচকদের ভুল প্রমাণ করেছি। এটা আমেরিকার জন্য স্বর্ণযুগ হতে যাচ্ছে,’ বলেন ট্রাম্প।

তিনি বলেন, তার দল আমেরিকার ‘কঠোর পরিশ্রমী’ জনগণকে তাদের সমর্থনের জন্য প্রতিদান দেবে। জনগণ তাদের দেশের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। আপনাদের কাছে দেওয়া আমার অঙ্গীকার থেকে কোনো কিছুই আটকাতে পারবে না।’

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও জর্জিয়ায় দুর্দান্ত জয়ের পর ট্রাম্প ২৭০টি ইলেক্টোরাল ভোটের সীমা অতিক্রম করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত