মাদক ছাড়তে হবে না হয় দেশ ছাড়তে হবে: ওসি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

কালিহাতী উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক আইনশৃঙ্খলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৬ নভেম্বর ) বিকেল ৫ টায় পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাইবুর রহমান তোতার সভাপতিত্বে উপজেলা পাইকড়া স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া।

তিনি বলেন,আমি কালিহাতীতে আসার পর এই প্রথম আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করছি, যারা সমাজে বিভিন্ন অপকর্ম করে চলছে, যেমন জুয়া, মাদক, ভূমিদস্যু, বাল্যবিবাহ, চাঁদাবাজ তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সকল অপকর্ম ও মাদক ছাড়তে হবে, না হয় দেশ ছাড়তে হবে। 

এসময় সঞ্চালন ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক ও পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  জসিম খান, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (নয়া), পাইকড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, মো. মমিনুর রহমান মোমেন, শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম, পাইকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য  তোফাজ্জল হোসেন (তোফা) প্রমুক। এসময় ইউনিয়ন বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত