যুক্তরাষ্ট্রবিরোধী জোটের শক্তি বাড়ার সতর্কতা অস্ট্রেলিয়ার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাতে পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরোধী পক্ষদের বিষয়ে বাইডেন প্রশাসনের দ্বিপক্ষীয় নীতি যে বদলাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। তবে ট্রাম্প ক্ষমতায় আসায় এই চার দেশ জোট বিশ্ব জুড়ে নিজেদের আধিপত্য ও শক্তি বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান। গতকাল বুধবার দেশটির গোয়েন্দা প্রধান অ্যান্ড্রু শিয়েরার বলেছেন, এই চার দেশের সক্ষমতাকে ছোট করে দেখার সুযোগ নেই। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চার দেশ নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে আরও সক্রিয় উঠতে পারে। তাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও অন্য মিত্রদের কপালের ভাঁজ বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত