ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। এতে গাইবেন র্যাপার হান্নান।
বাংলার ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের গুণীজন শ্রীমতী কুমকুম রানী চন্দকে ‘নৃত্যাঞ্চল পদক-২০২৪’-এ ভূষিত করা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে তিন দিনব্যাপী লোকনৃত্য উৎসব ‘শেকড়ের সন্ধানে বাংলার লোকনৃত্য’ আয়োজনের মাধ্যমে ‘নৃত্যাঞ্চল পদক ২০২৪’ প্রদান করা হবে।
শোনা যাচ্ছে বিপিএলের এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান ও বাংলাদেশের রকস্টার নগরবাউল জেমস। তবে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।
ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা আপ্তে। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সারেন এ যুগল। এরপর সুখবর জানান, অভিনেত্রী মা হতে চলেছেন। তবে বললেন, আমি কোনো দিনই সন্তানের মা হতে চাইনি।
‘দিল’ সিনেমার শুটিংয়ের ফাঁকে মজা করে মাধুরী দীক্ষিতের হস্তরেখা বিচার করছিলেন আমির খান। সে সময় আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! তার পরেই হকিস্টিক নিয়ে আমিরকে তাড়া করেন অভিনেত্রী।
