পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়। ওই কর্মকর্তারা হলেনÑ এপিবিএনের অতিরিক্ত সুপার ভূঁইয়া মাহবুব হাসান, সিআইডির সহকারী সুপার মেহেদী হাসান ঝন্টু, সিআইডির (এপিবিএনে বদলির আদেশপ্রাপ্ত) মো. জিয়াউর রহমান, এসবির সহকারী সুপার আবু মো. ফজলুল করিম, শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার রনজিত কুমার বড়ুয়া, বেতবুনিয়া পিএসটিএসের সহকারী সুপার অপ্পেলা রাজু নাহা, সিআইডির সহকারী সুপার মো. আক্তারুজ্জামান, সিলেট এসএমপির সহকারী সুপার মো. মিজানুর রহমান এবং মাধবপুর সার্কেলের সহকারী সুপার মো. আজিজুর রহমান সরকার।
×
