একই পণ্যের গায়ে দুই রকম মূল্য, জরিমানা ২০ হাজার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

বগুড়ার একটি বিখ্যাত কাপড়ের শো-রুমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার। এ সময় ওই শো-রুমে একই পণ্যের গায়ে দুইটি ভিন্ন দামের ট্যাগ লাগানোর অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরের জলেশ্বরীতলার স্পার্ক গিয়ার নামক শো-রুমে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শহরের জলেশ্বরীতলায় স্পার্ক গিয়ার নামক কাপড়ের শো-রুমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একই পণ্যের গায়ে দুইটি ভিন্ন ট্যাগ লাগানো পাওয়া যায়। এ বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোন সদুত্তর ও দুইটি ভিন্ন মূল্যেও চালানের কপি দেখাতে পারেননি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানে স্পার্ক গিয়ার শো-রুমে একই পণ্যের গায়ে দুইটি ভিন্ন ট্যাগ লাগানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক এবং জেলা টাস্ক ফোর্স কমিটির দুইজন শিক্ষার্থী ও জেলা পুলিশের একটি টিম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত