জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ এএম

জীবনের অনেকটা সময় একা কাটিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন নতুন করে জীবনকে সাজাতে চান। সম্প্রতি জীবনসঙ্গী খুঁজছেন বলে জানান বাঁধন। এক দেড় বছর হবে জীবনসঙ্গীর কথা চিন্তা করছেন তিনি।

হঠাৎ বিয়ের পরিকল্পনা সামনে আনা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো ওই রকম কিছু হয় নাই যে পথচলায় সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি কখনো। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

তিনি আরও বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত