বাড্ডায় আবাসিক ভবনে আগুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ এএম

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, গতকাল দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে ফোন আসে রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ করে। তাদের চেষ্টায় বিকেল ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির পাঁচতলায় আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত