বলিউডের অন্য আবেদনময়ী নায়িকা টাবু পা দিয়েছেন ৫৪ বছরে। দুই দিন আগেই বয়স ৫৩ পেরিয়েছেন। কিন্তু আজও তিনি অবিবাহিত। বহু আগে একটি সাক্ষাৎকারে টাবু জানিয়েছিলেন, কেন তিনি বিয়ে করছেন না।
১৯৮০ সালে বলিউডে অভিষেক করেন এই নায়িকা। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন টাবু। অভিনয় দক্ষতা দেখিয়ে মন জয় করেছেন ভক্ত-সমালোচক থেকে দর্শকদের।
মাত্র ১৪ বছর বয়সে এক ধর্ষিতা কিশোরীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের একেবারে চমকে দিয়েছিলেন টাবু। বাণিজ্যিক সিনেমা থেকে অন্যধারার সিনেমায় তার অবাধ যাতায়াত। সেই টাবু জানান, অভিনেতা অজয় দেবগণের জন্যই তিনি আজও অবিবাহিত।
তাহলে কি জনপ্রিয় অভিনেত্রী কাজলের স্বামী অজয়ের সঙ্গে প্রেম করতেন এই নায়িকা? ব্যাপারটা আসলে একেবারেই তা নয়। টাবুর ভাই আর্য ও অজয় দেবগণ ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।
অভিনেত্রীর কথায়, যে ছেলের সঙ্গে টাবু বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি ধামকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি বলে জানান টাবু। কিন্তু এ কথা মানতে নারাজ নায়িকার ভক্তরা। তার বিয়ে না করার পেছনে অন্য কারণ আছে বলে ধারণা সবার।
দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে, ইয়াশ প্রসঙ্গে তটিনী
পিনাকী ভট্টচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ