নিজেকে আমিরাতের প্রিন্স দাবি করে প্রতারণা করায় অ্যালেক্স তানোস (৩৯) নামের লেবাননের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রে বসবাস করেন লেবাননের ওই ব্যক্তি। প্রতারণার জন্য নিজেকে আমিরাতের প্রিন্স হিসেবে পরিচয় দিতেন তিনি।
অ্যালেক্স তানোস নিজেকে একজন উচ্চপদস্থ ব্যবসায়ী এবং কূটনীতিক এবং আমিরাতের রাজ পরিবারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠজন হিসেবে দাবি করতেন। কিন্তু পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় যে তিনি একজন প্রতারক। নিজের ভুয়া পরিচয় দিয়ে বিশ্বের অনেক জায়গায় প্রতারণ করতেন তিনি। মিথ্যা কথা বলে অনেক ভুক্তভোগীর কাছ থেকে টাকা আদায় করতেন তিনি।
আদালতের সুত্রে জানা যায়, অ্যালেক্স তানোস ভুক্তভোগীদের বলতেন তাদের বিশাল অংকের বিনিয়োগ পাইয়ে দেবেন, আমিরাতের বড় প্রজেক্টে কাজের সুযোগ দেবেন। এই বিনিয়োগ পাওয়ার জন্য প্রাথমিক অবস্থায় অর্থ দিতে হবে। ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া এসব অর্থ নিয়ে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আয়েশি জীবন যাপন করতেন তিনি।
ভুক্তভোগীদের কাছ থেকে মিলিয়ন ডলার পর্যন্ত হাতিয়ে নিতেন তিনি। তার প্রতারণার শিকার হয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ‘যুক্তরাষ্ট্রে আমিরাতের শান্তির দূত’ এবং বিশাল কোম্পানির মালিক দাবি করতেন তিনি। কিন্তু তদন্তে জানা যায়, নিজের বাবা-মায়ের ওপর নির্ভরশীল ছিলেন তিনি। সাবেক স্ত্রীর অর্থ দিয়ে চলতেন এই প্রতারক। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিচার শেষে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফেনী পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি কুমিল্লায় গ্রেপ্তার
ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্র কাজে আসবে না: তারেক রহমান