সিলেটে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। নিহতের নাম জুবায়ের হোসেন (৬০)। তার বাড়ি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁওয়ে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সুলতান হোসেনকে (৪৮) পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের ও তার চাচাতো ভাই সুলতানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। শুক্রবার এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সুলতান দা দিয়ে জুবায়েরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুলতানকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, আটক সুলতান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত