চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে ওই সড়কের ফ্রিপোর্ট অংশে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ২৮ বছর বয়সী মো. মোক্তার এবং ৩৬ বছর বয়সী মো. রুবেল। দু'জনই চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে ফ্রিপোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করছি, মোটরবাইকটি দ্রুতগতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা লেগে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দু'জনই ঘটনাস্থলে মারা যান। একজন খুঁটিতে আটকে ছিল, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিল।
দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম সড়ক দুর্ঘটনা। কিছুদিন আগে ছিনতাইকারীদের 'সুতার ফাঁদ' এ আটকে দুই যুবক আহত হন।
নিষিদ্ধ কিন্তু বন্ধ না