জাকেরের 'তৃতীয়' অভিষেক, এক বছর পর বাংলাদেশের জার্সিতে নাসুম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

চোট পাওয়া মুশফিকের জায়গায় উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাকের আলী। একটি টেস্ট ও ১৯টি টি–টোয়েন্টি খেলা জাকেরের ওয়ানডে অভিষেক এই ম্যাচে। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তিন পেসার ও চার স্পিনার নিয়ে মাঠে নামছে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজনফর, নানগেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত