চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আইয়ুব তালুকদার গ্রেপ্তার

  • কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ
  • তবে রাজনৈতিক মামলায় আইয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে পুলিশ
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইয়ুব তালুকদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শাহমীরপুর ফকিরনীর হাটের নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইয়ুব তালুকদার উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার হাফেজ মো.ইউসুফ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। তার চেম্বার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাজনৈতিক মামলায় আইয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে সেটি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত