নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হতে যাচ্ছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।
তবে নতুন উপদেষ্টাদের নাম এখনও জানা যায়নি।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।
বিস্তারিত আসছে…
