শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গোপনে নয় বরং ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রমাগত পোস্ট দিয়ে উসকানি ছড়ানো হচ্ছে।
আজ রবিবার (১০ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সমন্বয়সভা শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এসব বিষয়ে আপনাদের (সাংবাদিক) একটা ভূমিকা থাকা উচিৎ। আমরাও কাজ করছি। এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকরা মিছিল নিয়ে আসত। কেউ তো আসেনি। দুয়েকটি কারখানায় সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। দেশের বাইরে বসে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকানি দিচ্ছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। এটা তো পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়
‘জিগরা’র ভরাডুবির পর দক্ষিণে মন আলিয়ার! 