ডিএমপির সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন। তাকে ডিএমপির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- মিরপুর) এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাজহারুল হককে ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- গুলশান) হিসেবে পদায়ন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত