২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের সভায় আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পীদের দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে, দেশে ফিরে বেবী নাজনীন