আগামী বছর রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসিকে বিশেষভাবে সম্মান জানানোর পরিকল্পনা করেছে ব্রাজিল। ২০২৫ সালে ইন্টার মিয়ামি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর মধ্যকার এক প্রীতি ম্যাচের পর এই সম্মাননা দেয়া হবে বলে জানিয়েছেন ব্রাজিল সাংবাদিক ফ্যাব্রিসিও চিক্কা।
মারাকানা স্টেডিয়ামের 'ওয়াক অফ ফেম'-এ মেসির পদচিহ্ন সংযোজন করা হবে, যেখানে পেলের মতো মহাতারকা, গারিঞ্চা, রোনালদো নাজারিও, নেইমার এবং আরও কিছু কিংবদন্তি ফুটবলারের পদচিহ্ন রয়েছে। মেসির জন্য এই সম্মাননা তার অসামান্য ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে যুক্ত হবে।
মারাকানায় মেসির স্মরণীয় কিছু ঘটনা আছে। ২০১৪ সালে এই মারাকানাতেই হৃদয়বিদারক এক পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তার। বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল মেসির আর্জেন্টিনা। এই হার দিয়ে টানা তিনটি ফাইনাল হারের শুরুর অধ্যায় শুরু হয় মেসিদের। তবে, ২০২১ সালে এই একই স্টেডিয়ামে মেসি তার প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা।
এরপর থেকে মেসি আরও দুটি বড় শিরোপা জিতেছেন; ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা, যা তাকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : সালাউদ্দিন