না ফেরার দেশে আফরোজা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ এএম

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। গতকাল রবিবার ভোর ৬টায় রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মরণব্যাধির কাছে হার মানলেন তিনি। তিনি ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। বিশেষ করে ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত