আরেকটা ট্রফি জেতা হলো না মেসির

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:০৬ এএম

নিজেদের মাঠে প্রথম ম্যাচে আটলান্টাকে হারিয়েছিল মায়ামি। তবে আটলান্টা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল। সমতা থাকায় প্লে-অফের তৃতীয় ম্যাচটি হয়ে ওঠে নকআউট। এমন ম্যাচে গোলও করলেন মেসি। তবুও আটলান্টার সঙ্গে পেরে ওঠেননি। ২-৩ গোলে হেরে বিদায় নিয়েছেন এমএলএস কাপ থেকে। ২-১ এ প্লে-অফ সিরিজ জিতে কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আটলান্টা।

চেস স্টেডিয়ামে ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোল করেন। কিন্তু ১৯-২১ তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে আটলান্টাকে এগিয়ে দেন  জামাল থিয়ারে। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো উইগান্টের ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন মেসি; ২-২ সমতা ফেরে ম্যাচে। ৭৬ মিনিটে ব্রাতোজ সিøজ গোল করলে ব্যবধান ৩-২ হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত