প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ বিশেষ সহকারী নিয়োগ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪০ এএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। গতকাল রবিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

তিনজন বিশেষ সহকারী হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং অধ্যাপক এম আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই তিন বিশেষ সহকারী স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করবেন। রুলস অব বিজনেস, ১৯৯৬ এর অধীনে তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশেষ সহকারী পদে থাকাকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত