ফেসবুকে ভাইরাল হওয়া মাস্টাররোলের কর্মচারীদের চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার নভেম্বর ৭, ২০২৪ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টাররোলের কর্মচারীদের চাকরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সুতরাং, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো।’
নিজে নিজেই অধ্যক্ষের পদ দখল বিএনপি নেতার!
‘আল্লাহ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’