দুই হাত ও পা বেঁধে ছেলে ও পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মণ্ডল মারা গেছেন। গতকাল রবিবার (১০ নভেম্বর) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে পালিয়ে গেছে ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও তার স্ত্রী কবিতা মণ্ডল।
সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সেই সহকারি শিক্ষক ৭৩বছর বয়সী অরবিন্দু ম-ল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মৃত অরবিন্দ মণ্ডলের মেয়ে অঞ্জনা জানান, তার বাবা বাঁশতলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০১০ সালে অবসরে যান। অবসরে যাওয়ার পর থেকে আমার ভাই বিশ্বনাথ ও বৌদি কবিতা বাবাকে থেকে ভালো চোখে দেখতো না। তাকে অকারণে অকারণে নির্যাতন করতো। গত বছর মা মারা যাওয়ার পর থেকে নিজেই রান্না করে খেতেন বাবা। গত ২ নভেম্বর সকালে বাবাকে বাড়ির উঠানে ফেলে মশারির নেট দিয়ে হাতে ও পায়ে বেঁধে নির্যাতন করে আমার ভাই ও তার স্ত্রী।
বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হয়েছে বঙ্গবন্ধুর ছবি : উপদেষ্টা মাহফুজ