তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান নয়, করলেই ব্যবস্থা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে এ বছর কোনো অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী দল- বিএনপি। সেই সাথে কেউ অনুষ্ঠান পালন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত