বাংলাদেশ টেলিভিশন, বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (জিএম) মোছা. মাহফুজা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, জিএম মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য এবং বাজেট ব্যয়ের পর বছর শেষে দাখিলকৃত প্রতিবেদনের কপি, ২০২১-২২ এবং ২০২২-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনা, চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বাংলো মেরামতের খরচের তথ্য: কাজের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।
এ ছাড়া ০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতোগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক এবং অনুষ্ঠান নির্মাণ হয়েছিল সেসবের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।
চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হয়েছে।
নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান
রাফির চার রেকর্ড হয়ে গেলো 