গাইবান্ধায় ট্রাক চাপায় মা-ছেলেসহ নিহত ৩

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের সাহেবগঞ্জ বাগদা ফারাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝর্ণা বেগম (৪৫) বেগম ও তার ছেলে জিহাদ মিয়া (২৪) এবং ভ্যান চালক খালেক মিয়া (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝর্ণা বেগম ও তার ছেলে জিহাদ মিয়াসহ চারজন ব্যাটারি চালিত ভ্যান করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ বাগদা ফারাম এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙ্গে সড়কের ওপরে পড়ে যায় তারা। তাৎক্ষণিক একটি লরি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম মারা যান। পরে আশপাশের লোকজন আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল ও কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ ও ভ্যান চালক খালেদ হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন । তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনায় মামলা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত