সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকা থেকে মাথাবিহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের প্রায় ১৫০ গজ দূরে পলিথিনে মোড়ানো দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সকালে মোবাইল ট্রাকিং করে নিহতের স্বামী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ২টার দিকে মাথাবিহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত বলেন, রাতে ওই খণ্ডিত মরদেহের মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়, মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মামলার বাদী চেনেন না উপদেষ্টা বশির উদ্দিনকে
তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত কেন?
স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে করবেন