বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ২য় বর্ষের চূড়ান্ত ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৯৮। বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ২য় বর্ষে চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থী মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। আন্তঃশিক্ষা বোর্ডের সাথে সামঞ্জস্য রেখে এ রেজাল্ট প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদেও মধ্যে ৫৩ জন A+, ১৭০৮ জন A, ৫৪৪৫ জন A-, ১১১৫৪ জন B, ১৩৪৮৯ জন C এবং ৮৯৭ জন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ১০৬ জন ছাত্র এবং ১৩ হাজার ৬৪০ জন ছাত্রী । 

এইচএসসি পরীক্ষা ২০২৪ সালে ১ম বর্ষে (২০২৩ ব্যাচ) নিবন্ধিত পরীক্ষার্থীদেরকে স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ করা হয়েছে। 

এছাড়া ১৫ জন শিক্ষার্থী ও ফলাফল স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত ১৫ জনশিক্ষার্থীদের মধ্যে এসএসসির সনদপত্র ও নম্বরপত্র পরীক্ষা বিভাগে দাখিল সাপেক্ষে ৮ জনশিক্ষার্থী চূড়ান্ত ফলাফল প্রাপ্ত হবেন এবং ৭ জনশিক্ষার্থী বর্ষ ভিত্তিক ফলাফল প্রাপ্ত হবেন। চূড়ান্ত ফলাফল  ওয়েবসাইট থেকে জানা যাবে।

রবি এবং বাংলালিংকে ফলাফল জানার জন্য: BOU< space >student_Id and send the Message to 22777 Example: BOU 22011012001

টেলিটকে ফলাফল জানার জন্য: BOU< space >student_Id and send the Message to 2777 Example: BOU 22011012001

 ২২০১১০১২০০১ গ্রামীন ফোনে ফলাফল জানার জন্য: BOU< space >student_Id and send the Message to 16554 Example: PB BOU 22011012001

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত