রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ এএম

রাজবাড়ীতে তানভীর শেখ (২৩) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর শেখ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাবু শেখের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে তানভীর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যায়। সেখানে কয়েকজন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তানভীর মারা যান। 

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত