বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বিতর্কিত ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পাবেন, তা হতে পারে না। বিতর্কিতদের ষড়যন্ত্রে পড়ে নির্বাচন যেনো বিলম্বিত না হয় সে বিষয়েও সরকারকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
আজ বুধবার রাজধানীর ভাসানী মিলনায়তনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ-বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, তাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি নির্বাচনের কাজও এগিয়ে নিতে হবে সরকারকে। এ সময় নিজেদের মধ্যে ঐক্য আরও মজবুত করার তাগিদও দেন বক্তারা।
সেন্টমার্টিনে যাওয়ার সময় ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি