চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী হালদা নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটার (১০টি) অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামানের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফ'র মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‘আমাকে অজ্ঞান করার চেষ্টা করেছিল সে ’