আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) ঢাকার উদ্দেশে আজারবাইজানের বাকু ছাড়েন তিনি।
ঢাকায় পৌঁছে সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ‘বহির্গমন লাউঞ্জ’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আমরা দিন দিন বড় রকমের সংকটে পড়তে যাচ্ছি: মান্না