যে দলের প্রধান নেতা (শেখ হাসিনা) তার কর্মী-নেতাদের রেখে পালিয়ে যায় সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেছেন, গত দেড় দশকে আওয়ামী লীগ যা করেছে বিএনপি ঠিক তার বিপরীত কাজ করবে। আওয়ামী লীগ এদেশের জনগণের ওপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। কিন্তু আমরা এদেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য শতভাগ কাজ করে একটা সুন্দর সমাজ গড়তে চাই।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পল্লবী রুপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসর ও তাদের প্রেতাত্মারা এখনো দেশের পাড়া মহল্লার আনাচে-কানাচে রয়ে গেছে। তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ওরা (আওয়ামী লীগ) নিজেরাই ভীত, কারণ ওরা অন্যায়কারী, ওরা অত্যাচারী, ওরা স্বৈরাচার। তবে ওরা পালিয়ে গেলেও দেশের ভিতরে-বাইরে আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। দৃঢ় হাতে এদেরকে দমন করতে হবে।
আমিনুল হক বলেন, ১/১১ এর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখন তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি বাতিল করে দিয়েছে। কারণ, জনগণের ভোট পাবে না বলেই তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। যার ফলশ্রুতিতেই গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন,ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে প্রত্যেক এলাকায় খেলার মাঠসহ হাঁটা-চলার জন্য ওয়ার্কিং পথ তৈরি এবং পার্কের ভিতরে পার্কিং ব্যবস্হা ও করে দিবো আমরা। একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় সবই করবে বিএনপি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহানগর উত্তর মহিলাদল যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, আনিছুর রহমান, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন মাস্টার, পল্লবী থানা যুবদলের আহবায়ক নূর সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া,যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাসাস মহানগর উত্তর যুগ্ম আহবায়ক আলী আসরাফ লিটন, ছাত্রদল পল্লবী থানা সভাপতি জুয়েল খন্দকার, ছাত্রদল রুপনগর থানা সভাপতি মনিরুজ্জামান রনি, মহিলাদল পল্লবীর সভাপতি লাকী রহমান সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ নেতারা।
বান্দরবানে কেএনএফের আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
সরকারের সহযোগিতায় পুলিশ দানবে পরিণত হয়েছিল: জিএমপি কমিশনার